শামসেরগঞ্জের সভা থেকে একযোগে কেন্দ্র ও রাজ্যকে নিশানা রাহুলের
মুর্শিদাবাদ, ১৪ এপ্রিল (হি.স.) : মুর্শিদাবাদের শামসেরগঞ্জে জনসভা করেন রাহুল গান্ধী। মঙ্গলবার সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে তাঁর ছবিতে মাল্যদান করে সভা শুরু হয়। রাহুল গান্ধী প্রথমেই বিজেপি-কে সংবিধান বিরোধী বলে তোপ দাগেন। তিনি বলে
রাহুল গান্ধী


মুর্শিদাবাদ, ১৪ এপ্রিল (হি.স.) : মুর্শিদাবাদের শামসেরগঞ্জে জনসভা করেন রাহুল গান্ধী। মঙ্গলবার সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে তাঁর ছবিতে মাল্যদান করে সভা শুরু হয়। রাহুল গান্ধী প্রথমেই বিজেপি-কে সংবিধান বিরোধী বলে তোপ দাগেন। তিনি বলেন, বিজেপি সংবিধান বিরোধী। সব কাজে সংবিধানের ক্ষমতা খর্ব করার চেষ্টা করে। বিচারপতিদের নিরাপত্তা নেই, ভোটারদের ভোটাধিকার কেড়ে নেয় বিজেপি, গোলমাল ঘটায়। রাহুল বলেন, আগামী দিনে আমেরিকার কৃষক ফসল ফলিয়ে ভারতে বিক্রি করবে, এ দেশের কৃষক মারা যাবে। আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

রাজ্যে গত কয়েক বছরে আর্থিক দুর্নীতির প্রসঙ্গে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার শামসেরগঞ্জের সভায় তিনি বলেন, সারদা, রোজভ্যালি চিট ফান্ড দুর্নীতিতে কয়েক হাজার কোটি টাকা লুট করেছে তৃণমূল। রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে বলেন, আপনাদের জন্য দুর্নীতি, হিংসা, আর ওদের জন্য বাংলার সম্পদ। বাংলাকে চালায় তৃণমূলের সিন্ডিকেট। ৮৪ লক্ষ যুবক বেকার ভাতার আবেদন করেছেন। ২০২১ সালে মমতা বলেছিলেন পাঁচ লক্ষ চাকরি দেব, হয়নি। চাকরিতে দুর্নীতি হয়েছে।

কংগ্রেস ক্ষমতায় এলে বিনামূল্যে ক্যানসার চিকিৎসা, জেলা হাসপাতালে চিকিৎসার সুবিধা, স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, কৃষকদের ১৫ হাজার টাকা করে বছরে, ১০ লক্ষ টাকার চিকিৎসা বিমার প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী। মুর্শিদাবাদের জনসভায় তিনি মহিলাদের প্রতি মাসে ২০০০ টাকা করে দেওয়ার কথাও জানান। তিনি বলেন, তৃণমূলকে সরিয়ে বাংলা বদলের কাজ শুরু করুন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande