
উত্তর দিনাজপুর, ১৪ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের প্রচার শুরু করলেন রাহুল গান্ধী। মঙ্গলবার রায়গঞ্জের জনসভা থেকে রাহুল বলেন, “দেশে কী চলছে, তা আপনারা ভালই বোঝেন। বিজেপির ঘৃণা ছড়ানোর চিন্তাধারা সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে।” রাহুল বলেন, “সরাসরি সামনে এসে সংবিধানকে আক্রমণ করতে পারে না। কিন্তু যখনই সুযোগ পায় সংবিধানের উপর আক্রমণ করে। প্রতিষ্ঠানগুলিতে নিজেদের লোককে বসায়। ভোট চুরি করে। গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে।”
রাহুল আরও বলেন, “দেশে আমাদের লড়াই বিজেপির ঘৃণাভরা চিন্তাধারার বিরুদ্ধে। ভারত জোড়ো যাত্রায় আমি ৪ হাজার কিলোমিটার হেঁটেছি। আমি একটাই কথা বলেছি, ঘৃণার বাজারে ভালবাসার দোকান খুলতে হবে। এই দেশ ঘৃণা শেখায় না। ভালবাসতে শেখায়। আমি দেশকে একটাই বার্তা দিয়েছি, ঘৃণা, হিংসা, ভাগাভাগি দিয়ে কিচ্ছু হয় না। ভালবাসা এবং একতা দিয়েই দেশের প্রগতি হয়।”
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ