হিমাচলে ফের বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা
শিমলা, ১৪ এপ্রিল (হি.স.): হিমাচল প্রদেশে ১৬ এপ্রিল থেকে আবারও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। ১৭ ও ১৮ এপ্রিল হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও তাপম
হিমাচলের সমতলে বৃষ্টির ভ্রুকুটি, পাহাড়ে তুষারপাতের পূর্বাভাস


শিমলা, ১৪ এপ্রিল (হি.স.): হিমাচল প্রদেশে ১৬ এপ্রিল থেকে আবারও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। ১৭ ও ১৮ এপ্রিল হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা তারতম্য হবে না।

আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ এপ্রিল থেকে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করতে পারে, যার ফলে ১৬ এপ্রিল উঁচু পাহাড়ে তুষারপাত এবং সমতলে বৃষ্টিপাত হতে পারে। হিমাচল প্রদেশে ১৭ ও ১৮ এপ্রিলও তুষারপাত ও বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাত সত্ত্বেও, এই সময়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande