বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সাংবিধানিক সমাধানের আশ্বাস শাহর
দক্ষিণ দিনাজপুর, ১৪ এপ্রিল (হি.স.): “বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার একটি সাংবিধানিক সমাধান করা হবে। এই সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্র দায়বদ্ধ।” মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভায় এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিত শাহ


দক্ষিণ দিনাজপুর, ১৪ এপ্রিল (হি.স.): “বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার একটি সাংবিধানিক সমাধান করা হবে। এই সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্র দায়বদ্ধ।” মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভায় এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

অমিত শাহ।

উত্তরবঙ্গের ভোট-যুদ্ধে এ বার ‘বিভাজন’ নয়, ‘উন্নয়ন’ এবং ‘ঐক্য’-কেই তুরুপের তাস করল পদ্ম-শিবির। ওই জনসভা থেকে তিনি অভয় দিয়ে জানালেন, পশ্চিমবঙ্গকে অখণ্ড রেখেই গোর্খা সমস্যার স্থায়ী ও গ্রহণযোগ্য সাংবিধানিক সমাধান করবে কেন্দ্র। রাজনৈতিক মহলের মতে, পাহাড়ের ভাবাবেগ রক্ষা এবং সমতলের মানুষের মন জয়— দুই লক্ষ্যেই এই কৌশলী অবস্থান নিলেন শাহ।

দীর্ঘদিন ধরেই পাহাড়ের রাজনীতিতে গোর্খাল্যান্ড নিয়ে চাপানউতর চলছে। বিরোধীরা বারংবার বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছে। এদিন সেই সব জল্পনায় জল ঢেলে দিলেন শাহ। পাশাপাশি উত্তরবঙ্গের জন্য এইমস, আইআইটি এবং পৃথক ক্যানসার হাসপাতালের মতো একগুচ্ছ বৃহৎ প্রকল্পের প্রতিশ্রুতিও দেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande