কিষাণগঞ্জে যুবকের রহস্যমৃত্যু
কিষাণগঞ্জ, ১৪ এপ্রিল ( হি.স.): বিহারের কিষাণগঞ্জে উদ্ধার এক যুবকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মোহাম্মদ কালাম। সে বাহাদুরগঞ্জ থানা এলাকার লোহাগাড়ার বাসিন্দা। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে কালামকে বেলওয়ার সুফিয়া চ্য
কিষাণগঞ্জে যুবকের রহস্যমৃত্যু


কিষাণগঞ্জ, ১৪ এপ্রিল ( হি.স.): বিহারের কিষাণগঞ্জে উদ্ধার এক যুবকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মোহাম্মদ কালাম। সে বাহাদুরগঞ্জ থানা এলাকার লোহাগাড়ার বাসিন্দা। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে কালামকে বেলওয়ার সুফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার মৃতের পরিবার অভিযোগ করেছে, তাকে পিটিয়ে খুন করা হয়েছে। মৃতের শরীরে ছিল অসংখ্য ক্ষতচিহ্ন। সোমবার কালামের স্বাস্থ্যের অবনতি দেখে নেশামুক্তি কেন্দ্রের পক্ষ থেকে পরিবারকে খবর দেওয়া হয়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক নেশামুক্তি কেন্দ্রের বেশ কয়েকজন কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং জিজ্ঞাসাবাদ শুরু করে । প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, এই নেশামুক্তি কেন্দ্রর কোনও বৈধ নথি নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande