আম্বেদকরকে তাঁর জন্মবার্ষিকীতে সশ্রদ্ধ প্রণাম শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.) : ’''ভারতীয় সংবিধানের স্থপতি'' এবং ভারতরত্ন, বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরকে তাঁর জন্মবার্ষিকীতে আমার সশ্রদ্ধ প্রণাম।” মঙ্গলবার এক্সবার্তায় এ কথা লিখেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু লিখেছ
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.) : ’'ভারতীয় সংবিধানের স্থপতি' এবং ভারতরত্ন, বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরকে তাঁর জন্মবার্ষিকীতে আমার সশ্রদ্ধ প্রণাম।” মঙ্গলবার এক্সবার্তায় এ কথা লিখেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু লিখেছেন, সামাজিক অবিচারের বিরুদ্ধে তাঁর (ভীমরাও আম্বেদকর) নিরলস সংগ্রাম এবং একটি সমতাভিত্তিক ভারতের স্বপ্ন আজও আমাদের পথপ্রদর্শক। আজ, আসুন আমরা তাঁর রেখে যাওয়া গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক কাঠামোকে সমুন্নত রাখার শপথ গ্রহণ করি।

প্রসঙ্গত, ভীমরাও রামজি আম্বেদকর (১৪ এপ্রিল ১৮৯১ – ৬ ডিসেম্বর ১৯৫৬) ছিলেন একজন আইনবিদ, রাজনৈতিক নেতা, বৌদ্ধ

আন্দোলনকারী, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, সুবক্তা, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, পণ্ডিত, সম্পাদক, রাষ্ট্রবিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাগরণবাদী।

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande