তারকেশ্বরে প্রচারে বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ, তৃণমূলের অস্বীকারে চড়ল রাজনৈতিক উত্তেজনা
হুগলি, ১৪ এপ্রিল (হি.স.): তারকেশ্বর বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে মঙ্গলবার চরম উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থী সন্তু পানের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি আকনাপুর এলাকায় ঘটে বলে বিজেপি সূত্রে দাবি। বিজেপি
আহত বিজেপি প্রার্থী সন্তু পান


হুগলি, ১৪ এপ্রিল (হি.স.): তারকেশ্বর বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে মঙ্গলবার চরম উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থী সন্তু পানের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি আকনাপুর এলাকায় ঘটে বলে বিজেপি সূত্রে দাবি।

বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের প্রার্থীর উপর চড়াও হয় তৃণমূলের কর্মী-সমর্থকরা। এই হামলায় সন্তু পানের মাথায় গুরুতর চোট লাগে বলে জানা গিয়েছে। ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

প্রশাসন সূত্রে খবর, বর্তমানে আকনাপুর এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে, যা নির্বাচনের আগে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande