অভিষেক-রুজিরার গাড়ি তল্লাশি, কমিশনের নির্দেশ নিয়ে সরব তৃণমূল
কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.) : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ''বিশেষভাবে লক্ষ্য'' করে তল্লাশি চালানোর জন্য নির্বাচন কমিশন ‘হোয়াটসঅ্যাপ’-এ নির্দেশ দিচ্ছে বলে অভিযোগ তুলে সরব
অভিষেক-রুজিরার গাড়ি তল্লাশি, কমিশনের নির্দেশ নিয়ে সরব তৃণমূল


কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.) : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে 'বিশেষভাবে লক্ষ্য' করে তল্লাশি চালানোর জন্য নির্বাচন কমিশন ‘হোয়াটসঅ্যাপ’-এ নির্দেশ দিচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে জোড়াফুল শিবির।

এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের মুখে বাংলার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। এই হোয়াটসঅ্যাপ চ্যাট বিতর্ক নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে বলে অনেকের দাবি। এই সঙ্গে তাঁদের দাবি, স্ক্রিনশটগুলোর সত্যতা প্রমাণিত হলে তা কমিশনের ভাবমূর্তির জন্য বড় ধাক্কা হতে পারে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অতি সম্প্রতি কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে। রাজ্যের শাসক দলের দাবি, এই চ্যাটগুলোতে নির্বাচন কমিশন তার অধীনস্থ পুলিশ পর্যবেক্ষক, ব্যয় পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় বাহিনীকে সুনির্দিষ্ট নির্দেশ দিচ্ছে। স্ক্রিনশট অনুযায়ী, তৃণমূলের অভিযোগ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দলের সমস্ত নেতা, মন্ত্রী এবং এমনকি তাঁদের পরিবারের সদস্যদের গাড়িতেও যেন পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়।

তৃণমূলের প্রকাশ করা স্ক্রিনশটে অভিষেকের নাম ইংরেজিতে দু’রকম ভাবে লেখা রয়েছে এবং নামের সঙ্গে কোনও পদবি নেই। যদিও তৃণমূল নিশ্চিত যে এটি তাদের দলনেতাকে উদ্দেশ করেই লেখা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande