ইউনাইটেড ক্লাবকে ৩৭৯ রানে হারিয়ে জিতল টাউন ক্লাব
কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.) : প্রথম ডিভিশন লিগ চ্যাম্পিয়নশিপ প্লে-অফ টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে টাউন ক্লাব ৩৭৯ রানে জয়ী হল। ইউনাইটেড ক্লাবের দলগত স্কোর - ১০/৩২১ রান। ৭৬.৩ ওভারের খেলায় পূরব জৈন সর্বাধিক - ৮৬ রান করে। এছাড়াও মৃত্যুঞ্জয় দ
ইউনাইটেড ক্লাবকে ৩৭৯ রানে হারিয়ে জিতল টাউন ক্লাব


কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.) : প্রথম ডিভিশন লিগ চ্যাম্পিয়নশিপ প্লে-অফ টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে টাউন ক্লাব ৩৭৯ রানে জয়ী হল। ইউনাইটেড ক্লাবের দলগত স্কোর - ১০/৩২১ রান। ৭৬.৩ ওভারের খেলায় পূরব জৈন সর্বাধিক - ৮৬ রান করে। এছাড়াও মৃত্যুঞ্জয় দত্ত - ৫৩ রান করেছে। উল্লেখ্য, গতকাল প্রথম দিনের খেলায় টাউন ক্লাব ৭ উইকেটে ৭০০ রানের বড় ইনিংস গড়েছে। এর জবাবে গতকালের দলগত স্কোর নিয়ে এদিন খেলতে নেমে শেষ পর্যন্তই বড় রানের ব্যবধানে হার। রাহুল প্রসাদ মাত্র ১৬ ওভারে ৫২ রানে ৩ টি উইকেট তুলে নিয়েছে। উল্লেখ্য, রাহুল প্রসাদ ২১০ রান এর ইনিংস উপহার দিলেও বল হাতে এ সফল হয়েছে। ২/২৭১ রান হাতে নিয়েই খেলতে নামে ইউনাইটেড ক্লাব।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande