
লখনউ, ১৪ এপ্রিল (হি.স.): মঙ্গলবার উত্তর প্রদেশের লখনউয়ের কৃষ্ণনগর থানার অন্তর্গত এলাকায় পুলিশের তৎপরতায় গ্রেফতার তিন মহিলা সহ ৪ জন। ধৃতদের নাম শেষকলা, দয়ালাল, পূজা এবং গৌরী। শেষকলা ও দয়ালাল নাগপুরের বাসিন্দা। অন্য দুজন অম্রপালি হাসপাতালের নিকটের একটি বস্তির বাসিন্দা ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ১৬ নভেম্বর কনৌজের এক বাসিন্দা থানায় চুরির অভিযোগ দায়ের করেন। এর আগেও ওই অঞ্চলে একাধিক চুরির মামলা দায়ের হয়েছে। সেইসব অভিযোগের ভিত্তিতে পুলিশ কনৌজ সহ পার্শবর্তী এলাকার সিসি ক্যামেরা পরীক্ষা করে। এরপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ মানস নগরের আসারাম বাপু মার্গ থেকে মঙ্গলবার গ্রেফতার করে ওই চারজনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে , এরা দিনের বেলা হকারের ছদ্মবেশে ঘুরে বেড়াত, এলাকার হাল হকিকত বুঝে নিতে। মূলত মহিলা এবং বৃদ্ধদের থেকে চুরি করত তারা।অভিযোগ এমনই। চুরির পর তারা অন্যত্র চলে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক