
দেওরিয়া, ১৪ এপ্রিল ( হি. স.): উত্তর প্রদেশের দেওরিয়ায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর । ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দেওরিয়ার বাঘাউচঘাট থানার অন্তর্গত রামপুরে । গুরুতরভাবে আহত আরও এক । নিহতের নাম জনার্দন (৪০) । আহতের নাম বিশ্বজিৎ (১৯)। দুজনেই আহিরাউলি বাঘাউচঘাটের বাসিন্দা।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, জনার্দন এবং বিশ্বজিৎ সোমবার রাতে কাজ সেরে ফিরছিলেন বাড়ির উদ্দেশ্যে । রামপুরের কাছে সড়কে হঠাৎই দুর্ঘটনার কবলে পড়ে তাদের বাইকটি। এরপর স্থানীয়রা তাদেরকে গুরুতরভাবে আহত অবস্থায় উদ্ধার করে ও চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জনার্দনকে মৃত বলে ঘোষণা করেন। আহত বিশ্বজিৎকে চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয় । বর্তমানে সে চিকিৎসাধীন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । দুর্ঘটনার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক