থানেতে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় নিহত এক, আহত ৪
থানে, ১৪ এপ্রিল (হি.স.): থানেতে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় নিহত হলেন গাড়ির চালক। সোমবার ভোররাতে মহারাষ্ট্রের থানে জেলায় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, মুম্বই-নাসিক হাইওয়েতে একটি গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে গাড়ির চালকের মৃত্যু হয়
দুর্ঘটনা


থানে, ১৪ এপ্রিল (হি.স.): থানেতে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় নিহত হলেন গাড়ির চালক। সোমবার ভোররাতে মহারাষ্ট্রের থানে জেলায় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, মুম্বই-নাসিক হাইওয়েতে একটি গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে গাড়ির চালকের মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় একটি তথ্যপ্রযুক্তি সংস্থার চার কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। জানা গিয়েছে, ওই চার জন যখন অফিস থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন, সেই সময়ে ওই দুর্ঘটনা ঘটে। সোমবার ভোররাত ৩টে ৫৫ মিনিটে খারেগাঁও টোল প্লাজার কাছে একটি পেট্রল পাম্পের সামনে দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande