আরামবাগে আম্বেদকর জয়ন্তী পালন বিজেপির
আরামবাগ, ১৪ এপ্রিল (হি.স.): দেশজুড়ে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ভীমরাও রামজি আম্বেদকর-এর জন্মজয়ন্তী। এই উপলক্ষে আরামবাগে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে আরামবাগ শহরে বিজেপি কর্মী-সমর্থকদে
আরামবাগ বিজেপির উদ্যোগে আম্বেদ করের জন্মদিন পালন


আরামবাগ, ১৪ এপ্রিল (হি.স.): দেশজুড়ে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ভীমরাও রামজি আম্বেদকর-এর জন্মজয়ন্তী। এই উপলক্ষে আরামবাগে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন সকালে আরামবাগ শহরে বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতিতে বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন আরামবাগ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হেমন্ত বাগ বলেন, বাবা সাহেব আম্বেদকর শুধুমাত্র ভারতের সংবিধানের প্রধান স্থপতি নন, তিনি ছিলেন সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষার অন্যতম পথপ্রদর্শক। তাঁর আদর্শ ও নীতি আজও দেশের গণতন্ত্রকে শক্তিশালী করে চলেছে।

এদিনের কর্মসূচিতে ছিল শোভাযাত্রা, পথসভা এবং সাধারণ মানুষের মধ্যে আম্বেদকরের জীবন ও দর্শন নিয়ে সচেতনতা প্রচার। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, সমাজের সর্বস্তরের মানুষের কাছে আম্বেদকরের আদর্শ পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande