
হরিদ্বার, ১৪ এপ্রিল (হি.স.): উত্তরাখণ্ডে হরিদ্বার পুলিশ শুরু করেছে অপারেশন প্রহার। এই বিশেষ অভিযানে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে তিন দুষ্কৃতীকে। ঘটনাটি ঘটেছে পাথরি থানার অন্তর্গত এলাকায়। ধৃতদের নাম আমজাদ (২৮), তাজমুল (২৬) এবং তানভীর (২০) । এরা সকলেই ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ৭ এপ্রিল ইব্রাহিমপুর গ্রামের এই তিন দুষ্কৃতী সম্পত্তি নিয়ে বড় বিবাদে জড়িয়ে পড়ে। ক্রমেই তাদের বিবাদ গুরুতর আকার ধারণ করে এবং ওই তিনজন এলাকা ছেড়ে চম্পট দেয়। পুলিশ এই বিষয়ে খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে। গোপন সূত্র মারফত খবর পেয়ে পুলিশ মঙ্গলবার গ্রেফতার করে ওই তিন দুষ্কৃতীকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক