
রায়গড়, ১৪ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ের শক্তি জেলার একটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে কিছু শ্রমিক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে বেদান্ত লিমিটেড বিদ্যুৎকেন্দ্রের একটি বয়লার টিউবে বিস্ফোরণটি ঘটে।
শক্তি জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, শক্তি জেলার সিংঘি তরাই এলাকায় অবস্থিত বেদান্ত বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন আহত হয়েছেন। আহতদের রায়গড়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বলেন, মর্মান্তিক ঘটনা; সমবেদনা জানাই নিহতদের পরিবারের প্রতি। এই ঘটনার তদন্ত করা হবে। যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বিষ্ণুদেও সাই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ