
হুগলি , ১৪ এপ্রিল (হি.স.): বাংলায় বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হতেই । রাজ্যে রাজনৈতিক উত্তাপ ততোই বাড়ছে। এই আবহের মধ্যেই রোদকে উপেক্ষা করে প্রচারে নেমে পড়েছেন গোঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ নির্মল মাঝি। মঙ্গলবার গোঘাট বিধানসভার ২ নম্বর ব্লকের শ্যামবাজার এলাকার বিস্তীর্ণ অঞ্চলে জোরদার প্রচার চালান। এক কথায় যাকে বলে তিনি প্রচারে ঝড় তুলেছেন। সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে শ্যামবাজার এলাকার বিস্তীর্ণ এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন ডঃ নির্মল মাঝি।
এদিন প্রচারের সময় স্থানীয় বাসিন্দারা রাস্তা ,পানীয় জল ,স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থান সংক্রান্ত একাধিক সমস্যার কথা তুলে ধরেন। সমস্ত সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন ডঃ নির্মল মাঝি এবং ভোটে জেতার পর এই সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন। এদিন প্রচার ময়দান থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানান তৃণমূল প্রার্থী। তার অভিযোগ বিরোধীরা মানুষের পাশে না দাঁড়িয়ে তারা সমালোচনাতেই ব্যস্ত।তার কথায় ' মানুষ উন্নয়ন দেখেছে তাই আবারও উন্নয়নের পক্ষে রায় দেবে'। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মল মাঝি জানান, বিধানসভা কেন্দ্রে তিনি জয় নিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA