চা শ্রমিকদের দুয়ারে বাম প্রার্থী ঝরেন রায়, মাটিগাড়া-নকশালবাড়িতে অধিকার আদায়ের ডাক
শিলিগুড়ি, ১৪ এপ্রিল (হি.স.): চা বাগান শ্রমিকদের সমর্থন আদায় করতে মঙ্গলবার সাতসকালেই শিলিগুড়ির নকশালবাড়ির চা বাগান এলাকায় প্রচারে নামলেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী ঝরেন রায়। মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই বাগানগুলিতে গিয়ে তিনি শ
চা শ্রমিকদের দুয়ারে বাম প্রার্থী ঝরেন রায়, মাটিগাড়া-নকশালবাড়িতে অধিকার আদায়ের ডাক


শিলিগুড়ি, ১৪ এপ্রিল (হি.স.): চা বাগান শ্রমিকদের সমর্থন আদায় করতে মঙ্গলবার সাতসকালেই শিলিগুড়ির নকশালবাড়ির চা বাগান এলাকায় প্রচারে নামলেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী ঝরেন রায়। মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই বাগানগুলিতে গিয়ে তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ শোনেন।

এদিন প্রচারের সময় ঝরেন রায় কেন্দ্র ও রাজ্য—উভয় সরকারকেই তীব্র আক্রমণ করেন। তাঁর অভিযোগ, কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল সরকার উন্নয়নের বড় বড় কথা বললেও চা শ্রমিকদের জীবনের মানোন্নয়নে কার্যত ব্যর্থ হয়েছে। চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি, জমির পাট্টা বা অধিকার প্রদান এবং খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলিকেই তিনি নির্বাচনী প্রচারের মূল হাতিয়ার করেছেন।

শ্রমিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বাম প্রার্থী বলেন, “এই নির্বাচনে চা শ্রমিকদের ভোট অত্যন্ত নির্ণায়ক হতে চলেছে। আমরা ইতিমধ্যেই ২৪টি চা বাগান-সহ গ্রামের প্রতিটি প্রান্তে পৌঁছে গিয়েছি।” তাঁর দাবি, চা শ্রমিকরা এবার প্রকৃত পরিবর্তন চাইছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande