ফতেগড় সাহিবে দুর্ঘটনায় ৬ পুণ্যার্থীর মৃত্যু
ফতেহগড় সাহিব, ১৫ এপ্রিল (হি.স.): পঞ্জাবের ফতেগড় সাহিবে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জন পুণ্যার্থীর। আনন্দপুর সাহিব থেকে আসছিল একটি বাস, সেই বাসে ছিলেন পুণ্যার্থীরা। মঙ্গলবার গভীর রাতে ফতেগড় সাহিব জেলার বাসি পাথানা মহকুমার মেইন মাজরি গ্রামের কাছে
ফতেহগড় সাহিবে দুর্ঘটনায় ৬ পুণ্যার্থীর মৃত্যু


ফতেহগড় সাহিব, ১৫ এপ্রিল (হি.স.): পঞ্জাবের ফতেগড় সাহিবে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জন পুণ্যার্থীর। আনন্দপুর সাহিব থেকে আসছিল একটি বাস, সেই বাসে ছিলেন পুণ্যার্থীরা। মঙ্গলবার গভীর রাতে ফতেগড় সাহিব জেলার বাসি পাথানা মহকুমার মেইন মাজরি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।

বৈশাখী উপলক্ষ্যে রূপনগর জেলার আনন্দপুর সাহিবে শ্রদ্ধা নিবেদন সেরে ফেরার পথে প্রায় ৪০ জন ভক্তবোঝাই বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক নিয়ন্ত্রণ হারানোয় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে, তারপর উল্টে যায়। ফতেগড় সাহিবের এসএসপি শুভম আগরওয়াল জানিয়েছেন, বৈশাখী উপলক্ষে বাসি নির্বাচনী এলাকা থেকে একদল ভক্ত শ্রদ্ধা নিবেদন করতে আনন্দপুর সাহিবে গিয়েছিলেন। রাত ৯-১০টা নাগাদ ফেরার পথে তাদের গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দুর্ঘটনাটি ঘটে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande