ফাস্ট্যাগে গাড়ির নম্বর যাচাইয়ের নির্দেশ এনএইচএআই-এর
নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই) ফাস্ট্যাগ ব্যবস্থায় তথ্যের নির্ভুলতা বাড়াতে সব ব্যাঙ্ককে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর (ভিআরএন) যাচাইয়ের নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের মতে, অ
ফাস্ট্যাগে গাড়ির নম্বর যাচাইয়ের নির্দেশ এনএইচএআই-এর


নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই) ফাস্ট্যাগ ব্যবস্থায় তথ্যের নির্ভুলতা বাড়াতে সব ব্যাঙ্ককে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর (ভিআরএন) যাচাইয়ের নির্দেশ দিয়েছে।

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের মতে, অভিযোগ উঠেছে যে ফাস্ট্যাগ রিডারে ধরা পড়া নম্বর অনেক সময় গাড়ির প্রকৃত নম্বরপ্লেটের সঙ্গে মেলে না। এতে আইন প্রয়োগ ও রাজস্ব আদায়ে সমস্যা তৈরি হচ্ছে।

বুধবার এনএইচএআই জানিয়েছে, এই ধরনের বেশিরভাগ সমস্যা সেই ফাস্ট্যাগগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেগুলি ‘বাহন’ ডেটাবেসের সঙ্গে সংযুক্ত হওয়ার আগে ইস্যু করা হয়েছিল। সে সময় যাচাই প্রক্রিয়া সীমিত ছিল এবং ম্যানুয়াল ব্যবস্থার উপর নির্ভরতা বেশি থাকায় অসঙ্গতি তৈরি হয়েছে।

এনএইচএআই আরও জানিয়েছে, ভবিষ্যতের প্রযুক্তি-নির্ভর টোল ব্যবস্থা—মাল্টি-লেন ফ্রি ফ্লো (এমএলএফএফ)—বাস্তবায়নের ক্ষেত্রে গাড়ির সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সব ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন দ্রুত ফাস্ট্যাগের তথ্য যাচাই করে এবং ভুল বা অবৈধ ভিআরএন যুক্ত ফাস্ট্যাগ ব্ল্যাকলিস্ট করে। এই পদক্ষেপে টোল ব্যবস্থায় স্বচ্ছতা ও কার্যকারিতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande