মুম্বইয়ে ক্রেন উল্টে বিপত্তি, ব্যাহত যান চলাচল
মুম্বই, ১৫ এপ্রিল (হি.স.): মুম্বইয়ের ব্যস্ত এলাকায় মেট্রোর কাজ চলাকালীন একটি ক্রেন উল্টে ব্যাহত হল যান চলাচল। বুধবার সকালের ঘটনা। এ দিন বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এলাকায় সকালে ঘটনাটি ঘটে। তার জেরে দীর্ঘ সময় ব্যাহত হয় যান চলাচল। তৈরি হয় লম্বা যানজট।

জানা গেছে, বুধবার সকালে মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এলাকায় মেট্রো নির্মাণকাজের জন্য ব্যবহৃত একটি ক্রেন উল্টে যায়। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে মুম্বইয়ের অন্যতম ব্যস্ত এলাকায় এই ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মুম্বই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটির তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। আপাতত বিকল্প পথে যান চলাচল করছে। বান্দ্রা-কুরলা কমপ্লেক্স মেট্রো লাইন ২বি স্টেশনের নির্মাণকাজ চলাকালীন এদিন সকালে এই দুর্ঘটনা ঘটে। মুম্বই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি-র এক কর্মকর্তা জানিয়েছেন, ক্রেনটি উল্টে যাওয়ার পাশাপাশি এই ঘটনায় 'প্রি-কাস্ট বিম'-ও একপাশে হেলে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ

 rajesh pande