এএপি সাংসদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান ইডি-র
চণ্ডীগড়, ১৫ এপ্রিল (হি.স.): আম আদমি পার্টি (এএপি)-র রাজ্যসভার সাংসদ অশোক মিত্তল এবং তাঁর ছেলের সঙ্গে যুক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে বুধবার সকালে অভিযান চালাল ইডি। সূত্রের খবর, বিদেশি মুদ্রা বিনিময় নিয়ন্ত্রণ আইন (ফেমা)-এর আওতায় আর্থিক তছরূপের অভ
এএপি সাংসদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান ইডি-র


চণ্ডীগড়, ১৫ এপ্রিল (হি.স.): আম আদমি পার্টি (এএপি)-র রাজ্যসভার সাংসদ অশোক মিত্তল এবং তাঁর ছেলের সঙ্গে যুক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে বুধবার সকালে অভিযান চালাল ইডি। সূত্রের খবর, বিদেশি মুদ্রা বিনিময় নিয়ন্ত্রণ আইন (ফেমা)-এর আওতায় আর্থিক তছরূপের অভিযোগে এই অভিযান চালানো হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি অশোক মিত্তলকে রাজ্যসভার উপনেতা হিসেবে মনোনীত করেছিল এএপি। তিনি ব্যবসায়ী ও শিক্ষাবিদ ‘লাভলি গ্রুপ’-এর প্রধান। তাঁদের একটি বিশ্ববিদ্যালয়ও রয়েছে। ইডি সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের তহবিল তছরূপের সন্দেহে এই পদক্ষেপ করা হয়েছে।

এএপি-র মুখপাত্র অনুরাগ ধান্দা বলেন, মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টি পঞ্জাবেও তাদের নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমাদের রাজ্যসভার সাংসদ ড. অশোক মিত্তলকে সম্প্রতি আম আদমি পার্টির পক্ষ থেকে রাজ্যসভার উপনেতা হিসেবে মনোনীত করা হয়েছিল। আজ তাঁর বাসভবনে ইডি হানা দিয়েছে। এটি বিজেপির হতাশার বহিঃপ্রকাশ। বিজেপি তাদের নির্বাচনী প্রস্তুতি সারে ইডি এবং সিবিআই-এর মাধ্যমে। পঞ্জাব হলো বিপ্লবীদের ভূমি; পঞ্জাবের মানুষ এই ধরণের দমন-পীড়ন ও ষড়যন্ত্রকে কখনওই মেনে নেবে না। পঞ্জাবের জনগণ বিজেপির এই ধরণের কার্যকলাপের উচিৎ জবাব দেবে। আসন্ন নির্বাচনে বিজেপি এর উপযুক্ত প্রত্যুত্তর পাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande