দিল্লির রোহিণীতে আগুন-আতঙ্ক! মৃত্যু ৩ জনের
নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): নতুন দিল্লির রোহিণীতে আগুনে মৃত্যু হয়েছে ৩ জনের। পুলিশ ও দমকল সূত্রের খবর, রোহিনীর একটি খোলা জায়গায় আগুন লাগে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন আয়ত্তে আসে। দমকল অফিসার অজয় শর্মা
দিল্লির রোহিণীতে আগুন-আতঙ্ক! মৃত্যু ৩ জনের


নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): নতুন দিল্লির রোহিণীতে আগুনে মৃত্যু হয়েছে ৩ জনের। পুলিশ ও দমকল সূত্রের খবর, রোহিনীর একটি খোলা জায়গায় আগুন লাগে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন আয়ত্তে আসে।

দমকল অফিসার অজয় শর্মা বলেন, রোহিণীর বুধ বিহারের একটি প্লটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে বস্তি তৈরি করা হয়েছিল এবং বাতিল সামগ্রীর জিনিসপত্র জমা করা হতো। মঙ্গলবার রাত প্রায় ১.২৫ মিনিট নাগাদ আগুন লাগে এবং ৬টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। এই ঘটনায় ৩ জন মারা গিয়েছেন এবং কেউ আহত হননি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande