
নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): নারী সংরক্ষণের প্রতি সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। গত ১১ এপ্রিল পাঠানো ওই চিঠিতে প্রতিভা পাটিল উল্লেখ করেন, নারী শক্তি বন্দন অধিনিয়ম-এর ঐতিহাসিক বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত এই উদ্যোগের জন্য আমি আমার আন্তরিক প্রশংসা জানাচ্ছি। এই যুগান্তকারী সাংবিধানিক সংশোধনীটি আইনসভাগুলোতে নারীদের অধিকতর প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে ভারতের গণতান্ত্রিক কাঠামোকে সুদৃঢ় করার ক্ষেত্রে একটি আমূল পরিবর্তনমূলক পদক্ষেপ হিসেবে গণ্য হবে—চিঠিটিতে এমনটাই উল্লেখ করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ