
ওয়াশিংটন ও নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি বৈঠক নিষ্ফলা হওয়ার পর আমেরিকা ও ইরানের মধ্যে ফের শান্তির লক্ষ্যে বৈঠকের সম্ভাবনা। এমনই ইঙ্গিত দিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বেশ কিছু বিষয়ে সমঝোতায় আসার প্রয়াস। আপাতত যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর ওপর জোর দিচ্ছে আমেরিকা। উল্লেখ্য, এর আগে ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টা ধরে শান্তি বৈঠক হয়। যা পরে ভেস্তে যায়।
এদিকে, পশ্চিম এশিয়ায় উদ্ভুত সংকটের আবহে এলপিজি নিয়ে ভারতে এল আরও একটি জাহাজ। হরমুজ প্রণালী অতিক্রম করে গুজরাটের কান্দলা বন্দরে এসে পৌঁছেছে ভারতীয় পতাকাবাহী এলপিজি জাহাজ 'জগ বিক্রম'। ২০ হাজার ৪০০ মেট্রিক টন এলপিজি নিয়ে দেশে এসেছে জাহাজটি। গত ১১ এপ্রিল হরমুজ প্রণালী অতিক্রম করার পর মঙ্গলবার ভারতে এসে পৌঁছয় জগ বিক্রম।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ