কুরনুলে জাতীয় সড়কে ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষে হত ৮ , শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
হায়দ্রাবাদ, ১৬ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশের কুরনুলে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে কুরনুলের ধর্মপুর টোল প্লাজার কাছে একটি জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এতে প্রাণ হারিয়েছেন ৮ জন এবং আহত হয়েছেন আরও ১২ জন। পুলিশ সূত্রে জানা গেছ
কুরনুলে জাতীয় সড়কে ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষে হত ৮ , শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর


হায়দ্রাবাদ, ১৬ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশের কুরনুলে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে কুরনুলের ধর্মপুর টোল প্লাজার কাছে একটি জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এতে প্রাণ হারিয়েছেন ৮ জন এবং আহত হয়েছেন আরও ১২ জন। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের নাম—কুমার (৬০), দীপিকা বীণা (৩৫), সুনীল (৪০), বেল্লি (৩), মীনাক্ষী (৬০), পুত্তাম্মা (৬০), তায়াম্মা (৬০) এবং লোলেকশি।

​পুলিশ জানিয়েছে, এদিন ভোরে ২১ জন পুণ্যার্থী নিয়ে একটি ট্রাক মন্ত্রালয়মের শ্রী রাঘবেন্দ্র স্বামী মঠের উদ্দেশ্যে যাচ্ছিল। মন্ত্রালয়মের চিলকালদোনার কাছে উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে পুণ্যার্থীদের ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। আহত ১২ জনের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে এবং একজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু ও পরিবহন মন্ত্রী মান্দিপল্লি রামপ্রসাদ রেড্ডি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande