পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব সহ অসম বিজেপির ৫০ সদস্যের দল
গুয়াহাটি, ১৬ এপ্রিল (হি.স.) : আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠেয় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রচার অভিযানে অংশগ্রহণ করতে অসম থেকে পাঠানো হয়েছে বিজেপির ৫০ সদস্যের এক দল। দলের সদস্যরা রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ব্যাপক প্রচার চ
বিজেপি_প্রতিনিধিত্বমূলক চিত্র


গুয়াহাটি, ১৬ এপ্রিল (হি.স.) : আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠেয় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রচার অভিযানে অংশগ্রহণ করতে অসম থেকে পাঠানো হয়েছে বিজেপির ৫০ সদস্যের এক দল। দলের সদস্যরা রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ব্যাপক প্রচার চালাবে।

অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে পৌঁছে গেছেন। আজ বৃহস্পতিবার তাঁর কোচবিহার, কালচিনি এবং ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রে তিনটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন।

এছাড়া দলে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন অসমের পরিষদীয় মন্ত্রীগণ যথাক্রমে পীযূষ হাজরিকা, জয়ন্তমল্ল বরুয়া, রঞ্জিত কুমার দাস, বিমল বরা, ডা. রণোজ পেগু, রূপেশ গোয়ালা, কৃষ্ণেন্দু পাল, কৌশিক রায়, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, রাজদীপ রায়, একাধিক বিধায়ক এবং শীর্ষস্থানীয় প্রদেশ নেতারা। ইতিমধ্যেই তাঁরা বিভিন্ন কেন্দ্রে অবস্থান নিয়ে প্রচার অভিযানে অংশগ্রহণ করেছেন বলে দলীয় সূত্রের খবর।

প্রসঙ্গত, দেশের চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের নির্বাচনকে বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande