
কোচবিহার, ১৬ এপ্রিল (হি.স.): এবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি, কোচবিহারে ভোটের প্রচারে এসে এমনই দাবি করলেন বিজেপি নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, আমার মনে হয়, এবার বাংলায় বিজেপি সরকার গঠন করবে। তিনি আরও বলেন, প্রতিদিনই মা কামাখ্যার মন্দিরে পশু বলির প্রথা পালিত হয়, অথচ অসমে মাংস নিষিদ্ধ করা হয়নি। মমতা জি আশঙ্কা করেন, বিজেপি ক্ষমতায় এলে মাংস নিষিদ্ধ হয়ে যাবে। অসম ও বিহারে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে, কিন্তু সেখানে মাংস নিষিদ্ধ নয়। মমতা জি ভয় পান যে, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে গরু পাচার বন্ধ হয়ে যাবে। হিমন্ত বলেন, অসম-সহ বিজেপি-শাসিত রাজ্যগুলোতে মাংস কখনোই নিষিদ্ধ করা হয়নি। উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন নির্বাচনে প্রচারে মমতা অভিযোগ করেন, বিজেপি ক্ষমতায় এলে মাছ, মাংস নিষিদ্ধ করে দেবে। মমতার সেই মন্তব্যের প্রেক্ষিতেই আজ এমনটা বললেন হিমন্ত।
হিমন্ত আরও বলেন, আমাদের একমাত্র উদ্বেগের বিষয় হলো—কেন বাংলাদেশিদের আমাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের আমাদের দেশে প্রবেশে বাধা দিতে দেন না। সীমান্ত বেষ্টনী দেওয়া অত্যন্ত জরুরি, বিশেষ করে পশ্চিমবঙ্গে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ