বাসন্তীতে ফের বিজেপির প্রচারে বাধার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
বাসন্তী, ১৬ এপ্রিল (হি. স. ) : বাসন্তী বিধানসভা এলাকায় বিজেপিকে ফের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বাসন্তীর আমঝাড়া পোল এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।

বিজেপির অভিযোগ, এদিন দলের প্রার্থী বিকাশ সর্দারের সমর্থনে এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। তিনি এই হামলার জন্য সরাসরি স্থানীয় তৃণমূল নেতৃত্বের দিকে আঙুল তুলেছেন। বিকাশ সর্দারের দাবি, “বাসন্তীর তৃণমূল নেতা নূর ইলাহি গাজী ওরফে রাজা গাজীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। বাসন্তী বিধানসভা জুড়েই রাজা গাজীর বাহিনী সন্ত্রাস চালাচ্ছে। আজ আমাদের মহিলা কর্মীদের ওপরও হামলা করা হয়েছে। আমি নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে রাজা গাজীকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।”

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা

 rajesh pande