গোসাবায় বিজেপির ‘সংকল্প পত্র’ প্রকাশ
গোসাবা, ১৬ এপ্রিল ( হি. স. ) : বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে এলাকাভিত্তিক ইস্তেহার প্রকাশের তৎপরতা তুঙ্গে। বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে গোসাবা বিধানসভা কেন্দ্রের জন্য নির্বাচনী ইস্তেহার তথা ‘সংকল্প পত্র’ প্রকাশ করা হয়। এ
গোসাবায় বিজেপির ‘সংকল্প পত্র’ প্রকাশ


গোসাবা, ১৬ এপ্রিল ( হি. স.

) : বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে এলাকাভিত্তিক ইস্তেহার প্রকাশের তৎপরতা তুঙ্গে। বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে গোসাবা বিধানসভা কেন্দ্রের জন্য নির্বাচনী ইস্তেহার তথা ‘সংকল্প পত্র’ প্রকাশ করা হয়। এদিন দলীয় কার্যালয়ে বিজেপির ব্লক ও জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে এই সংকল্প পত্রটি প্রকাশ করেন বিজেপি প্রার্থী বিকর্ণ নস্কর।

ইস্তেহার প্রকাশ করে বিকর্ণ নস্কর বলেন, “বিজেপি ক্ষমতায় এলে সবার আগে গোসাবার মাটির নদীবাঁধগুলি যাতে কংক্রিটের তৈরি করা যায়, সেই উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও গোসাবার প্রতিটি বিচ্ছিন্ন দ্বীপকে সেতুর মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে দেওয়া হবে।” তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, গোসাবার স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে পরিবহন ব্যবস্থার আমূল উন্নতি ঘটানো হবে। সেই সঙ্গে স্থানীয় পর্যটন শিল্পকে আরও উন্নত করার দিকে বিশেষ নজর দেওয়া হবে, যার ফলে এলাকায় কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande