
হাজারিবাগ, ১৬ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের হাজারিবাগে উদ্ধার এক যুবকের মৃতদেহ। বৃহস্পতিবার স্থানীয়রা পেলাওয়াল থানার অন্তর্গত ছাড়ওয়া বাঁধ অঞ্চলে যুবকের দেহটি ভাসতে দেখে। পুলিশ সূত্রে জানা গেছে , মৃতের নাম গুড্ডু তিওয়ারি। সে লাতেহার জেলার বালুমাঠের বাসিন্দা।
মৃতের পরিবারের সদস্যররা জানিয়েছেন, বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল সে। বেশ কিছুদিন ধরে সে এক তরুণীর সঙ্গে সম্পর্কে ছিল। সম্পর্কে বিবাদের জেরে বেশ কিছুদিন ধরেই সে মানসিক বিষাদে ভুগছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃতদেহে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। মৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে কিছু নগদ টাকা ও একটি ফোন। প্রাথমিকভাবে জলে ডুবে মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তদন্ত করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক