হাজারিবাগে বাঁধ সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
হাজারিবাগ, ১৬ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় বৃহস্পতিবার সকালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ। ছড়ওয়া বাঁধ সংলগ্ন এলাকা থেকে দেহটি উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ
বাঁধ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ


হাজারিবাগ, ১৬ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় বৃহস্পতিবার সকালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ। ছড়ওয়া বাঁধ সংলগ্ন এলাকা থেকে দেহটি উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে তদন্ত শুরু করে পেলাওয়াল থানার পুলিশ।

পেলাওয়াল থানার ভারপ্রাপ্ত আধিকারিক বেদ প্রকাশ পান্ডে জানান, দেহটি উদ্ধার করে শেখ ভিখারি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত ব্যক্তির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেও এখনও পর্যন্ত দেহটি শনাক্ত করা যায়নি। ফলে মৃতের পরিচয় ঘিরে ধোঁয়াশা থেকে গিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande