দেওরিয়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত এক প্রৌঢ়
দেওরিয়া, ১৬ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের দেওরিয়ায় ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে ভাটপার রানি থানার অন্তর্গত খারোহওয়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বছর পঞ্চাশের এক প্রৌঢ়। পুলিশ সূত্রে জানা গেছে , নিহতের ন
দেওরিয়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত এক প্রৌঢ়


দেওরিয়া, ১৬ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের দেওরিয়ায় ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে ভাটপার রানি থানার অন্তর্গত খারোহওয়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বছর পঞ্চাশের এক প্রৌঢ়। পুলিশ সূত্রে জানা গেছে , নিহতের নাম প্রবেশ প্রসাদ । তিনি খুখুন্দু থানার অন্তর্গত ডোগরা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর পলাতক ট্রাক চালক।

আরও জানা গেছে , নিহত প্রবেশ প্রাসাদ নিমন্ত্রণ রক্ষার্থে গিয়েছিলেন সুরজিপুর গ্রামে । এদিন সকালে ফেরার পথে তিনি খারোহওয়া মোড়ে দাঁড়িয়েছিলেন বাসের অপেক্ষায়। সেইসময় বেপরোয়া গতিতে ধেয়ে আসা একটি ট্রাক তাঁকে সজোরে ধাক্কা মারে। তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande