চন্দ্রকোণায় তৃণমূল প্রার্থীর সমর্থনে দেবের রোড শো, উপচে পড়া ভিড়
পশ্চিম মেদিনীপুর, ১৬ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চন্দ্রকোণা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রচারে নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা ও সাংসদ দেব। তৃণমূল প্রার্থী সূর্য্যকান্ত দোলইয়ের সমর্থনে বৃহস্পতিবার চন্দ্রকোণার রামজীবনপুরে এক
দেব প্রচারে


পশ্চিম মেদিনীপুর, ১৬ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চন্দ্রকোণা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রচারে নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা ও সাংসদ দেব। তৃণমূল প্রার্থী সূর্য্যকান্ত দোলইয়ের সমর্থনে বৃহস্পতিবার চন্দ্রকোণার রামজীবনপুরে একটি বর্ণাঢ্য রোড শো করেন তিনি।রামজীবনপুর বাস স্ট্যান্ড থেকে রামজীবনপুর কালিতলা পর্যন্ত প্রায় দু’কিলোমিটার পথ জুড়ে এই রোড শো অনুষ্ঠিত হয়। দেবকে একঝলক দেখার জন্য রাস্তার দু’ধারে ভিড় জমায় অগণিত মানুষ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে।রোড শো চলাকালীন দেব জানান, সারা বাংলা জুড়ে তাঁরা মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন । তাঁর দাবি, গতবারের তুলনায় এবার তৃণমূল কংগ্রেস অন্তত ৫ থেকে ১০টি আসন বেশি পাবে। চন্দ্রকোণা ও ঘাটাল—দুই কেন্দ্রেই জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন করা হলে দেব বলেন, গত ১০ বছরে তিনি একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন। এদিকে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে আসা মিঠুন চক্রবর্তী প্রসঙ্গে প্রশ্ন করা হলে হেসে তিনি বলেন, “লাভ ইউ মিঠুন দা ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande