ধূপগুড়িতে জোরকদমে প্রচার, চা বাগান এলাকায় লিডের লক্ষ্যে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়
জলপাইগুড়ি, ১৬ এপ্রিল (হি. স.):-আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে। সেই ভোটকে সামনে রেখে প্রচারে জোর বাড়িয়েছেন ধূপগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। ভোটের আর মাত্র কয়েকদিন বা
ধূপগুড়ি টিএমসি


জলপাইগুড়ি, ১৬ এপ্রিল (হি. স.):-আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে। সেই ভোটকে সামনে রেখে প্রচারে জোর বাড়িয়েছেন ধূপগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। ভোটের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় শেষ মুহূর্তে প্রচারে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি।বৃহস্পতিবার সকাল থেকেই চা বাগান অধ্যুষিত বানারহাট এলাকায় ব্যাপক জনসংযোগ কর্মসূচি পালন করেন নির্মল চন্দ্র রায়। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে এই চা বাগান এলাকায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল। তাই এবার এই এলাকায় ভালো ফল করার লক্ষ্যেই বাড়তি জোর দিচ্ছেন প্রার্থী।এদিন তিনি বিভিন্ন চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগ শোনেন। পাশাপাশি রাজ্য সরকারের তরফে চা বাগান শ্রমিকদের জন্য গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সুবিধার কথাও তুলে ধরেন তিনি।স্থানীয় মানুষের সাড়া পেয়ে আশাবাদী নির্মল চন্দ্র রায় জানান, এবার বানারহাটের চা বলয় থেকে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে। নির্বাচনের আগে এই প্রচার কার্যক্রমে কর্মী-সমর্থকদের উৎসাহও ছিল চোখে পড়ার মতো।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande