কলকাতায় ডিজিসিএ অনুমোদিত প্রথম বিশ্ববিদ্যালয়ভিত্তিক ড্রোন একাডেমি চালু করল জেআইএস গ্রুপ
কলকাতা, ১৬ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গে প্রথম এবং পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম বিশ্ববিদ্যালয়ভিত্তিক ডিজিসিএ অনুমোদিত ড্রোন একাডেমির সূচনা করল জেআইএস গ্রুপ। বৃহস্পতিবার দমদমের সুরটেক ক্যাম্পাসে ‘জেআইএস ড্রোন একাডেমি–আরপিটিও’-র আনুষ্ঠানিক উদ্বোধন কর
জে আই এস


কলকাতা, ১৬ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গে প্রথম এবং পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম বিশ্ববিদ্যালয়ভিত্তিক ডিজিসিএ অনুমোদিত ড্রোন একাডেমির সূচনা করল জেআইএস গ্রুপ। বৃহস্পতিবার দমদমের সুরটেক ক্যাম্পাসে ‘জেআইএস ড্রোন একাডেমি–আরপিটিও’-র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি রাজ্যের প্রথম বিশ্ববিদ্যালয়ভিত্তিক রিমোট পাইলট ট্রেনিং অর্গানাইজেশন (আরপিটিও) এবং ইউএভি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করল।এই একাডেমির লাইসেন্স আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন জেআইএস গ্রুপের ডিরেক্টর সরদার সীমারপ্রীত সিং। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএআই-এর আধিকারিক মহুয়া বি. অধিকারী, সুমন চন্দ্র হালদার, গৌতম রায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।এখানে ডিজিসিএ অনুমোদিত রিমোট পাইলট সার্টিফিকেট (আর পি সি) কোর্সের মাধ্যমে মাইক্রো ও স্মল ড্রোন পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ড্রোন সার্ভেয়িং, ম্যাপিং, মেরামত, ডেটা প্রসেসিং এবং অ্যারোমডেলিংয়ের মতো বিভিন্ন বিষয়ে আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে।উন্নত পরিকাঠামো ও সিমুলেশন প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়াই এই একাডেমির লক্ষ্য। কৃষি, পরিকাঠামো, নজরদারি ও দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ ড্রোন পেশাদার তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande