চিকিৎসকের আবাসন থেকে মহিলা স্বাস্থ্যকর্মীর দেহ উদ্ধার, ধৃত চিকিৎসক
উদয়পুর, ১৬ এপ্রিল (হি.স.): রাজস্থানের উদয়পুর জেলায় চিকিৎসকের সরকারি আবাসন থেকে বুধবার রাতে এক মহিলা স্বাস্থ্যকর্মীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কানোদ কমিউনিটি হেলথ সেন্টারের আবাসনে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম অনি
চিকিৎসকের কোয়ার্টারে মহিলা স্বাস্থ্যকর্মীর মৃত্যু, সিঁড়িতে দেহ ফেলে পালানোর অভিযোগে ধৃত চিকিৎসক


উদয়পুর, ১৬ এপ্রিল (হি.স.): রাজস্থানের উদয়পুর জেলায় চিকিৎসকের সরকারি আবাসন থেকে বুধবার রাতে এক মহিলা স্বাস্থ্যকর্মীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কানোদ কমিউনিটি হেলথ সেন্টারের আবাসনে এই ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম অনিতা মীনা (৩০)। তিনি রাজপুরা কমিউনিটি হেলথ সেন্টারে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন। বুধবার গভীর রাতে কোয়ার্টারের ভেতর পাখার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ পাওয়া যায়।

তদন্তে জানা গিয়েছে, কানোদ সিএইচসি-র চিকিৎসক ডা. সুরেন্দ্র বিজারণিয়ার সঙ্গে অনিতার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। গত ডিসেম্বরে ওই চিকিৎসক অন্যত্র বিয়ে করার পর থেকেই দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। গত কয়েকদিন ধরে অনিতা ওই কোয়ার্টারেই ছিলেন বলে পুলিশ জানিয়েছে।অভিযোগ, ঘটনার পর পুলিশকে খবর না দিয়ে চিকিৎসক দেহটি নামিয়ে সিঁড়িতে রেখে সেখান থেকে পালিয়ে যান।

ঘটনায় মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে পুলিশ তৎপর হয়। মঙ্গলওয়াড় থানার পুলিশ অভিযুক্ত চিকিৎসককে আটক করে কানোদ পুলিশের হাতে তুলে দেয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande