উন্নয়নের নিরিখে ভোট দেওয়ার আবেদন তৃণমূলের
আরামবাগ, ১৬ এপ্রিল (হি.স.): আসন্ন নির্বাচনের প্রাক্কালে প্রচারের গতি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গোঘাটের হাজিপুর এলাকায় দলীয় প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালালেন তৃণমূল নেতৃত্ব। ​এই নিবিড় প্রচার অভিযানে নেতৃত্ব
বাড়িতে বাড়িতে প্রচার শিক্ষা কর্মাধ্যক্ষের


আরামবাগ, ১৬ এপ্রিল (হি.স.): আসন্ন নির্বাচনের প্রাক্কালে প্রচারের গতি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গোঘাটের হাজিপুর এলাকায় দলীয় প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালালেন তৃণমূল নেতৃত্ব।

​এই নিবিড় প্রচার অভিযানে নেতৃত্ব দেন গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশীষ দত্ত। তিনি সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে রাজ্য সরকারের বিগত দিনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথীর মতো বিভিন্ন জনমুখী প্রকল্প ও পরিষেবার সুফল নিয়েও সাধারণ মানুষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

​এদিন দেবাশীষ দত্ত সাধারণ মানুষের কাছে আবেদন জানান, রাজ্যের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পুনরায় জয়ী করার জন্য। তিনি বলেন, “গত কয়েক বছরে রাজ্যে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তা মানুষের কাছে স্পষ্ট। সেই উন্নয়নের স্বার্থেই আবার জোড়াফুল শিবিরকে সমর্থন করা জরুরি।”

​এলাকায় প্রচার চলাকালীন তিনি স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগের কথাও শোনেন। অনেকেই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ইতিবাচক অভিজ্ঞতা তাঁর কাছে তুলে ধরেন। ভোটের আগে এই ধরনের নিবিড় জনসংযোগ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ঘাসফুল শিবির।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande