ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ ৪০ ছুঁইছুঁই
রাঁচি, ১৬ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় ফের চড়ছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২০ এপ্রিল পর্যন্ত ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় চলবে তাপপ্রবাহ। বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। এদিন সকালে রা
ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় পারদ ছুঁলো ৪০ এর ঘর , রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা


রাঁচি, ১৬ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় ফের চড়ছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২০ এপ্রিল পর্যন্ত ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় চলবে তাপপ্রবাহ। বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। এদিন সকালে রাঁচি সহ বেশ কিছু অঞ্চলে অংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তেই বেড়েছে গরমের দাপট।

এদিন রাঁচিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস । জামশেদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, ডালটনগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, বোকারোতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, চাইবাসায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande