মির্জাপুরে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ
মির্জাপুর, ১৬ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুরে মিলল এক যুবকের মৃতদেহ। বৃহস্পতিবার সকালে মাদিহান থানার অন্তর্গত কালওয়ারি বাজারের পিছনে সেমরাহিয়া বান্ধির কাছে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ দেখতে পায়। এই ঘটনার পর এলাকায় রীতিমত চা
মির্জাপুরে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ


মির্জাপুর, ১৬ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুরে মিলল এক যুবকের মৃতদেহ। বৃহস্পতিবার সকালে মাদিহান থানার অন্তর্গত কালওয়ারি বাজারের পিছনে সেমরাহিয়া বান্ধির কাছে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ দেখতে পায়। এই ঘটনার পর এলাকায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতের নাম বলিরাম গৌর (২৫)। সে আমাধা গ্রামের বাসিন্দা। বলিরাম থাকত মাদিহানে। বুধবার সে ফিরে এসেছিল নিজের গ্রাম আমাধায়। রাতে মাদিহানের উদ্দেশে সে বের হলেও আর ফেরা হয়নি। বৃহস্পতিবার সকালে মেলে তার ঝুলন্ত দেহ। স্থানীয়রা দেহ দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবেই দেখছে পুলিশ। তবে সঠিক কারণ খুঁজে বের করতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande