বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে আসছেন হিমন্ত বিশ্ব শর্মা
শিলিগুড়ি, ১৬ এপ্রিল ( হি. স.) : শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার তাঁর এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। প্রাপ্ত খবর অনু
হিমন্ত বিশ্ব শর্মা


শিলিগুড়ি, ১৬ এপ্রিল ( হি. স.) : শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার তাঁর এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। প্রাপ্ত খবর অনুযায়ী, ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুর্গা মুর্মুর সমর্থনে একটি বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ এই জনসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই জনসভাকে কেন্দ্র করে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত। অসমের মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। খড়িবাড়ির বাতাসী এলাকার পিএসএ ময়দানে একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে, সেখানেই তাঁর হেলিকপ্টার অবতরণ করার কথা রয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীদের মধ্যে এই সফর ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande