ট্রাক্টরের ধাক্কায় নিহত দুই যুবক, পরিবারের পাশে থাকার আশ্বাস ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতার
গড়োয়া, ১৬ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের গড়োয়ায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে বুধবার রাতে। মহুলিয়া পঞ্চায়েত এলাকায় এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই যুবক। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে , নিহতের নাম রাহুল চৌধুরী ও নন্দলাল রাম। তারা দুজনেই মহুল
দেওরিয়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত এক প্রৌঢ়


গড়োয়া, ১৬ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের গড়োয়ায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে বুধবার রাতে। মহুলিয়া পঞ্চায়েত এলাকায় এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই যুবক। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে , নিহতের নাম রাহুল চৌধুরী ও নন্দলাল রাম। তারা দুজনেই মহুলিয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর পলাতক ট্রাক্টর চালক।

জানা গেছে, বুধবার রাতে রাহুল চৌধুরী ও নন্দলাল রাম দাঁড়িয়েছিল মহুলিয়া স্কুলের সামনে। সেইসময় উল্টোদিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মারা যায় রাহুল চৌধুরী। গুরুতরভাবে আহত হয় নন্দলাল রাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই নন্দলালের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার পর মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) নেতা জওহর পাসওয়ান। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande