‘মাতৃশক্তি কার্ড’ নিয়ে বিজেপিকে তোপ
কোচবিহার, ১৬ এপ্রিল (হি.স.): বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড নিয়ে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এত যখন কাজের ইচ্ছা, তখন ভোটের আগে করোনি কেন বাপু? এখন ফর্ম পূরণ করাচ্ছে। ফর্মে আপনাদের নাম-ঠিকানা, মোবাইল নম্বর, ব্যাঙ্
মমতা বন্দ্যোপাধ্যায়


কোচবিহার, ১৬ এপ্রিল (হি.স.): বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড নিয়ে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এত যখন কাজের ইচ্ছা, তখন ভোটের আগে করোনি কেন বাপু? এখন ফর্ম পূরণ করাচ্ছে। ফর্মে আপনাদের নাম-ঠিকানা, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নিচ্ছে। ভুলেও দেবেন না। যেটুকু ছিল, তাও লুট করে নেবে।” বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের ঘোকসাডাঙায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবলু বর্মণের সমর্থনে এই সভার আয়োজনা করা হয়েছে।

মাথাভাঙার সভায় মমতা বলেন, “আমার হাতে আইনশৃঙ্খলার ভার এখন না-থাকলেও আগামী দিনে থাকবে।” কোচবিহারে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেন তিনি। বলেন, “ভোট এলেই কোচবিহারে অশান্তি কেন হবে?” মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে লোকসভার আসন পুনর্বিন্যাসকে কেন জোড়া হল, তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এটাও আসলে রাজ্য ভাগ, ভোটারদের নাম কাটা এবং এনআরসি করার চক্রান্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande