বহরমপুরে রোড শোয়ের মাঝপথে অসুস্থ মিঠুন চক্রবর্তী
মুর্শিদাবাদ, ১৬ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে রোড শোয়ের মাঝপথেই অসুস্থ হলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বহরমপুরে গান্ধী কলোনি, সার্কিট হাউসের সামনে থেকে শুরু হয় এ দিনের রোড শো। তবে নতুন বাজার অবধি আসার পরেই মিঠুন
বহরমপুরে রোড শোয়ের মাঝপথে অসুস্থ মিঠুন চক্রবর্তী


মুর্শিদাবাদ, ১৬ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে রোড শোয়ের মাঝপথেই অসুস্থ হলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বহরমপুরে গান্ধী কলোনি, সার্কিট হাউসের সামনে থেকে শুরু হয় এ দিনের রোড শো। তবে নতুন বাজার অবধি আসার পরেই মিঠুন অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে বিজেপি সূত্রে।

বহরমপুরের বিজেপি প্রার্থী সুব্রত মিত্রের সমর্থনে বৃহস্পতিবার রোড শো করেন মিঠুন চক্রবর্তী। পুরোনো কান্দি বাসস্ট্যান্ড থেকে শুরু করে খাগড়া চৌরাস্তার মোড় পর্যন্ত এই রোড শো করার কথা ছিল। কিন্তু হঠাৎই অসুস্থবোধ করায় নতুন বাজার জয়কালীবাড়ির কাছেই তিনি রোড শো শেষ করেন। মিঠুনকে দেখতে রাস্তায় বহু মানুষ ভিড় করলেও তাদের হতাশ হয়েই ফিরতে হয়। যদিও মিঠুনকে ছাড়াই বহরমপুরে বিজেপি প্রার্থী সুব্রত মিত্র, জেলা সভাপতি মলয় মহাজন-সহ দলীয় নেতৃত্ব খাগড়া চৌরাস্তা মোড়ে এসে ওই রোড শো শেষ করেন। বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন বলেন, মানুষের এই জনস্রোতে প্রমাণিত তৃণমূলকে উৎখাত করে মানুষ এবার বিজেপিকেই চায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande