মোথাবাড়িতে সমস্যার মূলে মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক মন্তব্য, দাবি শমীকের
কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.): “মালদার মোথাবাড়িতে যে সমস্যা হয়েছে, তার মূলে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্য”। বৃহস্পতিবার ফের এই মন্তব্য করেন বিজেপি-র রাজ্য সভাপতি এবং রাজ্যসভা সংসদ শমীক ভট্টাচার্য। সল্টলেকে বিজেপি-র ক
শমীক ভট্টাচার্য


কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.): “মালদার মোথাবাড়িতে যে সমস্যা হয়েছে, তার মূলে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্য”। বৃহস্পতিবার ফের এই মন্তব্য করেন বিজেপি-র রাজ্য সভাপতি এবং রাজ্যসভা সংসদ শমীক ভট্টাচার্য।

সল্টলেকে বিজেপি-র কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “বিষয়টি কোনও ব্যক্তিগত আন্দোলন নয়, বরং পরিকল্পনা করে সমস্যা সৃষ্টি করা হয়েছিল।” সম্মেলনের শুরুতেই তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। তাঁর বক্তব্যে উঠে এলো এস আই আর সংক্রান্ত নতুন নির্দেশিকা, নির্বাচনের আগে জানার জায়গায় বিশৃঙ্খলা, গন্ডগোল ও সাম্প্রতিক নানা রাজনৈতিক বিষয়।

এর পর তাঁর হাত ধরে বিজেপিতে যোগ দেন কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন জামালপুরের পঞ্চায়েত সমিতির সদস্য বসান বাগ, অনুপম মল্লিক, জামালপুরের শিক্ষক নেতা পিন্টু সিং, জামালপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা গৌরসুন্দর মণ্ডল। রাজ্য সভাপতি বলেন, “গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর পর্যন্ত বিজেপি সরকার গড়তে বিজেপিতে যোগ দিলেন ওঁরা”।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande