“মা-মাটি-মানুষের জয়’’, ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতিক্রিয়া মমতার
কোচবিহার, ১৬ এপ্রিল, (হি.স.): “আমি খুব খুশি, বিচারব্যবস্থার উপর গর্বিত। মা-মাটি মানুষ জিন্দাবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়।” বৃহস্পতিবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের বিশেষ অধিকার প্রয়োগের পর কোচবিহারের এবিএন শীল
“মা-মাটি-মানুষের জয়’’, ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতিক্রিয়া মমতার


কোচবিহার, ১৬ এপ্রিল, (হি.স.): “আমি খুব খুশি, বিচারব্যবস্থার উপর গর্বিত। মা-মাটি মানুষ জিন্দাবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়।” বৃহস্পতিবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের বিশেষ অধিকার প্রয়োগের পর কোচবিহারের এবিএন শীল কলেজের মাঠ থেকে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সংবিধানের ১৪২ অনুচ্ছেদ প্রয়োগ করে এসআইআর মামলায় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতে জানানো হয়েছে, ভোটের দু’দিন আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটাররা নির্বাচনে অংশ নিতে পারবেন। সুপ্রিম নির্দেশের পর সংবাদমাধ্যমে প্রথম প্রতিক্রিয়া দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দলীয় কর্মীদেরও নির্দেশ দিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, প্রথম দফার ভোটের জন্য সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে ২১ এপ্রিল। মমতা বলেছেন, ‘নেতা-কর্মীদের বলব, রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দিতে। যাতে তাঁরা ভোট দিতে পারেন।’ ২৯ এপ্রিল শেষ দফার ২ দিন আগে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, সেক্ষেত্রেও এই কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande