
পূর্ব চম্পারণ, ১৬ এপ্রিল (হি.স.): বিহারের পূর্ব চম্পারণে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে পিপরাকোটি থানা এলাকার কোটওয়া রোডের কাছে। ধৃতদের মধ্যে একজন নেপালের পারসা জেলার পাচারৌতা থানার অন্তর্গত ভীসা গ্রামের বাসিন্দা চন্দ্রস্বর মাহাতো (৫৭) এবং অন্যজন পশ্চিম চম্পারণের কাংলি থানার অন্তর্গত মাথিয়া গ্রামের বাসিন্দা ঝাগদু মাহাতো (৬৬)। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ৪ কিলোগ্রাম মাদক। তবে পলাতক এক পাচারকারী।
বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , ১৫ এপ্রিল পুলিশ এই তিন মাদক পাচারকারীদের সম্পর্কে খবর পায়। গোপন সূত্র মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ এলাকায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করে দুই মাদক পাচারকারীকে। তবে ঘটনাস্থল থেকে পালিয়েছে এক মাদক পাচারকারী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক