
হরিদ্বার, ১৬ এপ্রিল (এইচ.এস.): ‘অপারেশন প্রহার’-এর অধীনে চলা অভিযানে বৃহস্পতিবার দুই পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হরিদ্বার জেলার পুলিশ সুপারের নির্দেশে মাদক পাচারকারী, সন্দেহভাজন ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে লাগাতার তল্লাশি অভিযান চালানো হয়।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার পাথরি থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। ইব্রাহিমপুর গ্রামে একটি হাতাহাতির ঘটনার সঙ্গে যুক্ত দুই পলাতক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম ফিরোজ ও শওকত । তারা দুজনেই ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে তাদের সম্ভাব্য আস্তানায় হানা দিয়ে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পেশ করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস