৪ কেজি মাদক–সহ দুই পাচারকারী গ্রেফতার, পলাতক এক
পূর্ব চম্পারণ, ১৬ এপ্রিল (হি.স.): পূর্ব চম্পারণ জেলার পিপরাকোঠি থানা এলাকায় ৪ কেজি মাদক–সহ (আফিম) দুই পাচারকারীকে গ্রেফতার করলো পুলিশ। তবে আরও এক অভিযুক্ত পালিয়ে যায়। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার খবর মেলে তিনজন ব্যক্তি আফিম নি
৪ কেজি মাদকসহ দুই পাচারকারী গ্রেফতার , পলাতক এক


পূর্ব চম্পারণ, ১৬ এপ্রিল (হি.স.): পূর্ব চম্পারণ জেলার পিপরাকোঠি থানা এলাকায় ৪ কেজি মাদক–সহ (আফিম) দুই পাচারকারীকে গ্রেফতার করলো পুলিশ। তবে আরও এক অভিযুক্ত পালিয়ে যায়।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার খবর মেলে তিনজন ব্যক্তি আফিম নিয়ে কোথাও যাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ, সশস্ত্র বাহিনী ও এসএসবি-র ৭১ নম্বর ব্যাটালিয়নের যৌথ দল কোটওয়া রোডে অভিযান চালায়। অভিযানের সময় দুইজনকে আটক করা হলেও তৃতীয় ব্যক্তি পুলিশকে দেখে পালিয়ে যায়। ধৃতদের তল্লাশি চালিয়ে এক কেজি করে চারটি প্যাকেটে মোট ৪ কেজি মাদক (আফিম) উদ্ধার করা হয়।

ধৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এই মাদক মোতিহারি থেকে দিল্লিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। গ্রেফতার হওয়া দুই অভিযুক্ত হল নেপালের পারসা জালের বাসিন্দা চন্দ্রেশ্বর মাহতো (৫৭), পশ্চিম চম্পারণ জেলার বাসিন্দা ঝগড়ু মাহতো (৬৬)।

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

এছাড়াও অভিযানের সময় তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুরো পাচার চক্রের সন্ধান পেতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande