
মির্জাপুর, ১৬ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেলে, জামালপুর থানার অন্তর্গত ওইনওয়ান গ্রামের কাছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ সূত্রে জানা গেছে , মৃতের নাম রবি কিষাণ (১৯)। সে হামিদপুরের বাসিন্দা।
এদিন বিকেল ৪টের সময় রবি বাইকে করে যাচ্ছিল নানা পারসনাথের দিকে। সেইসময় উল্টোদিক থেকে বেপরোয়া গতিতে ধেয়ে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে তার বাইকে। দুর্ঘটনায় সে গুরুতরভাবে আহত হয় এবং ঘটনাস্থলেই মারা যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় শোকাহত পরিবারের সদস্যরা। দুর্ঘটনার পর থেকে পলাতক গাড়ির চালক। তাকে খুঁজে বের করতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক