যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেওরিয়ায়, তদন্তে পুলিশ
দেওরিয়া, ১৬ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের দেওরিয়া জেলার মদনপুর থানা এলাকায় এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার কেলুহুয়া গ্রামে বাড়ির ভেতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ​পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বীরভদ্র
গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ


দেওরিয়া, ১৬ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের দেওরিয়া জেলার মদনপুর থানা এলাকায় এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার কেলুহুয়া গ্রামে বাড়ির ভেতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বীরভদ্র শর্মা (২২)। তিনি বাড়ির ছাদের কড়িতে গামছা বেঁধে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের সদস্যরা দুপুর প্রায় ১২টা নাগাদ বিষয়টি টের পান। ঘরের মধ্যে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে তাঁরা চিৎকার শুরু করেন। খবর ছড়িয়ে পড়তেই সেখানে এলাকাবাসীর ভিড় জমে যায়।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি নিজেদের হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande